জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট | 121 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি নেতা জসিম উদ্দিন দুলু ও তার ছেলের বিরুদ্ধে ভাতিজি ও ভাতিজার বউকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চকপাড়া গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধ দেখা দেয়। বিরোধের জের ধরে বিএনপি নেতা জসিম উদ্দিন দুলু ও তার ছেলে অভিযুক্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুসারে, তারা জমি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নিজেদের ভাতিজি ফ্লোরা ও ভাতিজার বউকে পিটিয়ে আহত করেন।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:২৯ অপরাহ্ণ | সোমবার, ২৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah