জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 114 বার পঠিত
গাজীপুরের বোর্ডবাজার এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে গুদামে থাকা মালামাল পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে বোর্ডবাজারের মুনসুর প্লাজার ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত গ্লোব সেফটি কারখানার গুদামে আগুনের সূত্রপাত হয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে ভোগড়া বাইপাস মডার্ন ফায়ার স্টেশন, গাজীপুর, টঙ্গীসহ আশপাশের ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। টানা সোয়া দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে কারখানার গুদামে সংরক্ষিত বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা হবে।
Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah