শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয়বারের মতো সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ব্রাহ্মণবাড়িয়ার মিনা বেগম মিনি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত

দ্বিতীয়বারের মতো সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ব্রাহ্মণবাড়িয়ার মিনা বেগম মিনি

অ্যাডভোকেট মিনা বেগম মিনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন। আইনজীবী হিসেবে দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তিনি আবারও এ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পেলেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগাদেশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে Bangladesh Law Officers Order, 1972 (P.O. No. 6 of 1972)-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। এ তালিকায় সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট মিনা বেগম মিনি।

উপ-সলিসিটর (জিপি-পিপি) মুহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতী সন্তান মিনা বেগম মিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ (সাবেক পৌর ডিগ্রি কলেজ) থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অধ্যয়নকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন এবং কলেজ ছাত্রদলের সহ-ছাত্রীবিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করেন।

এরপর তিনি ঢাকার প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম (মাস্টার্স অব ল’) ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে ঢাকা জজ কোর্টে এবং ২০১৭ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এনরোলমেন্ট লাভ করেন।

বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, জাতীয়তাবাদী যুব মহিলা দল, তরুণ প্রজন্ম দল, জাজাস, শহীদ জিয়া আইনজীবী পরিষদ এবং অন্যান্য সামাজিক ও পেশাজীবী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছেন। মসজিদ নির্মাণে সহযোগিতা, দৃষ্টিপ্রতিবন্ধীদের সাদা লাঠি বিতরণ এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

দ্বিতীয়বারের মতো সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া