শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য ১০ জরুরি নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ৩১ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   48 বার পঠিত

প্রবাসীদের জন্য ১০ জরুরি নির্দেশনা জারি

বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা, আইনগত সুরক্ষা এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। কর্মরত দেশের আইন ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকা, সামাজিক যোগাযোগমাধ্যম দায়িত্বশীলভাবে ব্যবহার এবং সাইবার প্রতারণা থেকে সতর্ক থাকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা প্রকাশ করা হয়। এতে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

করণীয়মন্ত্রণালয় প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে—

  • কর্মরত দেশের আইন, বিধি-বিধান, কর্মস্থলের নীতিমালা, স্থানীয় সাইবার আইন এবং ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলতে।
  • পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে।
  • চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে।
  • অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার বিষয়ে সতর্ক থাকতে এবং স্ক্যাম ও ফিশিং থেকে সাবধান থাকতে।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য, ছবি বা ভিডিও শেয়ার করার আগে সত্যতা যাচাই করতে এবং উসকানিমূলক বা সন্দেহজনক অনলাইন কার্যক্রম থেকে বিরত থাকতে।

বর্জনীয়

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবাসীরা যেন—

  • সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য বা প্রচার না করেন এবং গুজব, ভুয়া তথ্য বা বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে না দেন।
  • ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েল বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত নিয়ে স্থানীয় আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার বা প্রচার না করেন।
  • কর্মরত দেশে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশগ্রহণ না করেন।
  • যথাযথ যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অনুদান না দেন।
  • কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি বা ভিডিও ধারণ বা প্রকাশ না করেন।
  • নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করেন।
  • ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দিতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা বিতর্কে অংশ না নেন।
  • ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণায় জড়িয়ে না পড়েন।
  • কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, এসব নির্দেশনা মেনে চললে প্রবাসী বাংলাদেশি কর্মীরা আইনগত জটিলতা এড়িয়ে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে বিদেশে বসবাস ও কর্মসংস্থান বজায় রাখতে পারবেন।

Facebook Comments Box

Posted ১১:০৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া