বৃহস্পতিবার ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, মুহূর্তেই ছাড়লেন বিএনপির সব পদ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল, মুহূর্তেই ছাড়লেন বিএনপির সব পদ

সংগৃহীত ছবি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পরপরই বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই তিনি দলের দুই গুরুত্বপূর্ণ পদ থেকে পদত্যাগ করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, হুইপ ও যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৯:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া