শুক্রবার ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৬ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত

উপকূলে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

উপকূলীয় অঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে রক্ষা করতে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে উপকূলজুড়ে ২ কোটি কেওড়া গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বুধবার বিকেলে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে উপকূলের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে তাদের রক্ষা করতে উপকূলীয় এলাকায় বেশি করে গাছ লাগানো হচ্ছে। বৃক্ষরোপণের ফলে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টিপাত বাড়বে এবং বিভিন্ন রোগবালাই ও মহামারি নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি জানান, বর্তমানে দেশজুড়ে বৃক্ষরোপণের মহোৎসব চলছে। অঞ্চলভেদে উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। এরই মধ্যে সারা দেশে ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরও ২ কোটি চারা রোপণ করা হবে।

শেখ ফরিদুল ইসলাম বলেন, বীজ সংগ্রহ করে তা থেকে চারা উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকাজুড়ে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে। এর ফলে চলতি বছরেই দেশে ৫ কোটির বেশি গাছ রোপণ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। এ কারণে বৃক্ষরোপণে উপকূলীয় অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে ম্যানগ্রোভ বন ও গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তরুণ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বাড়ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এটি পরিবেশ সুরক্ষার জন্য একটি ইতিবাচক দিক।

অনুষ্ঠানে কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা ক্যাপ্টেন মো. মেহেদী হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তর, মোংলার ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া