সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমান-খালেদা বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   49 বার পঠিত

জিয়াউর রহমান-খালেদা বেগম খালেদা জিয়ার কবরে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৭ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের সমাধিস্থলে যান তারেক রহমান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতাদের নিয়ে তিনি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন।

পরে ফাতেহা পাঠ করে দলের প্রয়াত প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও প্রয়াত চেয়ারপার্সন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন দলের নেতারা।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়া হলে সমাধিস্থলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। মিছিল নিয়ে তারা ‘শুভ শুভ শুভ দিন, বিএনপির জন্মদিন’, ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে’সহ বিভিন্ন স্লোগানে সমাধি প্রাঙ্গণ মুখর করে তোলেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয়ভাবে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি।

দুই দশক পর আবারও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা বিএনপি এবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। দলটির ইতিহাসে এবারই প্রথম প্রধানমন্ত্রী পদে রয়েছেন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দলটির প্রথম চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুর পর দলটির নেতৃত্ব দেন স্ত্রী বেগম খালেদা জিয়া। বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন তাদের ছেলে তারেক রহমান।

২০২৫ সালের ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির নেতৃত্বের পাশাপাশি রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নেন তারেক রহমান।

Facebook Comments Box

Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া