সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   41 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সভাস্থলে এসে শেষ হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব জহিরুল হক জহির, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আনোয়ার হোসেন মঞ্জু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীনসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দ-উৎসবের দিন নয়, এটি দলের আদর্শ, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারকে নতুন করে ধারণ করার দিন। দেশের মানুষের ভোটাধিকার, ন্যায়বিচার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা মেনে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দেশ ও জনগণের কল্যাণে বিএনপির রাজনীতিকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে হবে। বিভেদ ভুলে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ র‍্যালি ও আলোচনা সভায় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box

Posted ২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া