সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ইমরান-কনা-ঝিলিকের মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর

আরিফুর রহমান আরিফ :   |   বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   38 বার পঠিত

নিউইয়র্কে ইমরান-কনা-ঝিলিকের মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর

প্রবাসী বাংলাদেশিদের জন্য নিউইয়র্কে বসছে তারকাখচিত সংগীতের আসর। আগামী ৩ অক্টোবর শনিবার লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে অনুষ্ঠিত হবে জনপ্রিয় শিল্পী ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিকের ‘মিউজিক্যাল নাইট’।

নিউইয়র্কস্থ বিউটিফুল ল্যাডিস অব ইউএসএ আয়োজিত এ অনুষ্ঠানের প্রেজেন্টেড বাই সাপ্তাহিক ইনকিলাবের সম্পাদক ও হোম কেয়ার ব্যবসায়ী জাহেদ আলম।

অনুষ্ঠান উপলক্ষে বুধবার (১ সেপ্টেম্বর) স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা ও ঝিলিকের পাশাপাশি আয়োজকদের মধ্যে জাহেদ আলম, মুনির জামান, আজাজুল ইসলাম নাঈম, বিউটিফুল ল্যাডিস অব ইউএসএর নাদিয়া চৌধুরী ও সিলভী আখন্দ উপস্থিত ছিলেন।

স্পন্সর হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লায়ন রকি আলিয়ান, জেএফএম রাসেল ও মাসুদ রানা তপন।

সংবাদ সম্মেলনে তিন শিল্পী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। আয়োজকরা জানান, প্রায় ১ হাজার ২০০ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে এবারের সংগীত সন্ধ্যা।

শিল্পী ঝিলিক জানান, নিউইয়র্কের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরও কয়েকটি শহরে তারা সংগীত পরিবেশন করবেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় ১০টি শহরে তাদের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ইমরান, কনা ও ঝিলিকের জনপ্রিয় গান ও সরাসরি পরিবেশনায় মিউজিক্যাল নাইটটি প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠবে আনন্দমুখর ও স্মরণীয় এক সন্ধ্যা।

Facebook Comments Box

Posted ৬:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(633 বার পঠিত)
পাত্র চাই
(450 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া