জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 176 বার পঠিত
ইউনিয়ন পর্যায়ে যোগাযোগ ব্যবস্থা সহজতর করা ও মানুষের কল্যাণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ী ইউনিয়নে একদিনে ৩০টি প্রকল্প উদ্বোধন করেছেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ইশরাক আহমেদ সিদ্দিকী।
শনিবার সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
এ সময় প্রকল্পগুলোর কাজের মান নিশ্চিত করতে জেলা পরিষদের পক্ষ থেকে ঠিকাদারদের মনিটরিং এবং সব প্রকল্পে স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করার কথা জানান প্রশাসক।
ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, ‘একদিনে ইউনিয়ন পর্যায়ে ৩০টি প্রকল্প উদ্বোধন একটি অনন্য নজির।’
তিনি বলেন, ‘মানুষকে উন্নয়নে সম্পৃক্ত করতে তাদের জন্য রাস্তাঘাট, মাদ্রাসাসহ বিভিন্ন কল্যাণমুখী প্রকল্প উদ্বোধন করা হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমদ হোসেন ভূঁইয়া, কালিয়াকৈর উপজেলা বিএনপির সদস্যসচিব আনোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah