সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নিউইয়র্কে ২৫ অক্টোবর ভোট

বাংলাদেশ সোসাইটি নির্বাচনে দুই পরিষদের লড়াই, প্রার্থী ৪৪

আরিফুর রহমান আরিফ :   |   মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

বাংলাদেশ সোসাইটি নির্বাচনে দুই পরিষদের লড়াই, প্রার্থী ৪৪

নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ২১টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি পূর্ণাঙ্গ পরিষদ। এর পাশাপাশি সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছেন দুজন স্বতন্ত্র প্রার্থী। সব মিলিয়ে নির্বাচনে প্রার্থী ৪৪ জন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের কুইন্স প্যালেসে নির্বাচন কমিশন আয়োজিত মনোনয়নপত্র জমাদান অনুষ্ঠানে দুই পরিষদ ও দুই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বিপুলসংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠানটি রূপ নেয় উৎসবমুখর আয়োজনে। প্রার্থীদের সমর্থকদের স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।

সেলিম-আলী পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতাউর রহমান সেলিম। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ আলী।

অন্যদিকে কুনু-ফিরোজ পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন আজমল হোসেন কুনু এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন ফিরোজ।

এর বাইরে সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমিউনিটির পরিচিত সংগঠক রাব্বী সৈয়দ। পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন শক্তি দাশ গুপ্তা। তার মনোনয়নপত্র জমাদানের সময়ও উল্লেখযোগ্যসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদে মোট ২১টি পদ রয়েছে। এর মধ্যে সভাপতি, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহকারী সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, ছয়টি বিভাগীয় সম্পাদক ও ছয়টি কার্যকরী সদস্য পদ রয়েছে।

দুটি পূর্ণাঙ্গ পরিষদ থেকে ২১টি পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর সঙ্গে দুই স্বতন্ত্র প্রার্থী যুক্ত হওয়ায় মোট প্রার্থী দাঁড়িয়েছে ৪৪ জন।

আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন যত এগিয়ে আসছে, নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে নির্বাচনী ব্যস্ততা। প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ, মতবিনিময় ও সমর্থন আদায়ে জোর দিচ্ছেন।

দুই পরিষদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সমীকরণও হয়ে উঠেছে আরও আকর্ষণীয়। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কে এগিয়ে থাকছেন এবং স্বতন্ত্র প্রার্থীরা ভোটের ফলে কতটা প্রভাব ফেলতে পারেন—তা নিয়েই এখন চলছে নানা আলোচনা।

মনোনয়নপত্র জমাদানের অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের এবং নির্বাচন কমিশনার বদরুল হক খান, মো. শামসুদ্দিন আজাদ, মো. রুহুল আমিন সরকার, আহবাব চৌধুরী, মিঠু হামিদ ও মোহাম্মদ দুলাল মিয়া উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(633 বার পঠিত)
পাত্র চাই
(450 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া