সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
রাজধানীর আগারগাঁওয়ের লায়ন্স টাওয়ারে অবস্থিত লায়ন হুমায়ূন জহির অডিটোরিয়ামে শিশু ক্যান্সার ও জরায়ুমুখী ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সেমিনার ও অনুদান প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বিকাল ৬টায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর যৌথ আয়োজনে এ অনুষ্ঠান হয়।
লায়ন্স ইন্টারন্যাশনালের বৈশ্বিক অন্যতম প্রধান লক্ষ্য শিশু ক্যান্সার নিয়ন্ত্রণ। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন অঞ্জন মল্লিক এফসিএ, পিএমজেএফ। তিনি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর কো-ফাউন্ডার এবং লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশের শিশুদের ক্যান্সার কমিটির চেয়ারম্যান।
সেমিনারে পিড্রিয়াট্রিক ক্যান্সার নিয়ে আলোচনা করেন অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম, বিভাগীয় প্রধান, পিড্রিয়াট্রিক-হেমাটোলোজি-অনকোলোজি বিভাগ, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল। জরায়ুমুখী ক্যান্সার বিষয়ে বক্তব্য রাখেন ডা. সুরিয়ানা সুলতানা, জুনিয়র কনসালটেন্ট, ক্লিনিক্যাল অনকোলোজি বিভাগ, ডেল্টা হাসপাতাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন মহসিন ইমাম চৌধুরী পিএমজেএফ, জেলা গভর্নর, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ। বিশেষ অতিথি ছিলেন লায়ন শঙ্কর কুমার রয় এমজেএফ, সদ্য সাবেক জেলা গভর্নর। সম্মানিত অতিথি ছিলেন লায়ন ইমরান ফারুক মইন পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর এবং লায়ন কিশোয়ার খান পিএমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর। এছাড়া উপস্থিত ছিলেন এ কে এম আনোয়ারুল হক, সিইও ও চেয়ারম্যান, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসি। অনুষ্ঠানে দুই শতাধিক লায়ন ও লিও নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ১১ জন শিশুর মাঝে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসি-এর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ২, বাংলাদেশ, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস পিএলসি এবং সমাজের সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্যান্সার নিয়ে আরও বেশি সচেতনতা তৈরি করা সম্ভব। এতে সহায়তার পরিধি বাড়ানো যাবে এবং ক্যান্সার আক্রান্ত শিশুদের জীবনে নতুন আশার আলো ছড়িয়ে দেওয়া যাবে।
Posted ৬:১১ অপরাহ্ণ | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah