শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের ৮ এসির কপার পাইপ চুরি, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদের আটটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কপার পাইপ চুরির ঘটনা ঘটেছে। এ সময় নৈশপ্রহরীর হাতে এক যুবক আটক হয়েছেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের মসজিদ রোডে অবস্থিত জেলা জামে মসজিদে এ ঘটনা ঘটে।

মসজিদ ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদটির নিচতলা ও দোতলায় ৫ টন ক্ষমতাসম্পন্ন মোট ৩৮টি এসি রয়েছে। এর মধ্যে দোতলায় স্থাপিত আটটি এসির আউটডোর ইউনিট মসজিদের তিনতলার ছাদে বসানো। গত কয়েক দিন ধরে এসব এসির দীর্ঘ কপার পাইপ কেটে নিয়ে যাচ্ছিল চোরের দল।

বুধবার দিবাগত রাতে আবারও পাইপ কাটার সময় মসজিদ রোডের দায়িত্বে থাকা এক নৈশপ্রহরী এক যুবককে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জিব কুমার পাল জানান, আটক যুবকের নাম ইমরান (২২)। তার বাড়ি জেলার আখাউড়া উপজেলার বড়বাজার রেলগেট এলাকায়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

জেলা জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আশিকুল ইসলাম জানান, শুধু এসির কপার পাইপ নয়, সম্প্রতি মসজিদের অজুখানার পানির ট্যাপ ও মুসল্লিদের জুতা চুরির ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এতে মসজিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া