নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 240 বার পঠিত
নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিষ্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডার অপসারণ পূর্বক উক্ত পদগুলোতে উচ্চ শিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের ১ দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইন্সটিটিউটের সামনে জেলার সকল স্তরের নার্সিং কর্মকর্তা, নার্সিং ইনস্টিটিউট ও কলেজের শিক্ষক শিক্ষার্থীদের আয়োজনে সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স ঝুমকি বেগম, শেফালী আক্তার, নাছিমা বেগম, মিতালী দাস, জাকির হোসেন, সাদ্দাম হোসেন, কোহিনুর বেগম, হেলেনা আক্তার, আজিজুন্নাহার রুনা আক্তার বিনাসহ নার্সিং শিক্ষার্থীরা। বক্তারা বলেন, আমাদের ১ দফা দাবি মানা না হলে কঠোর আন্দোলেন হুশিয়ারী প্রদান করা হয়।
Posted ৪:১৬ অপরাহ্ণ | রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah