হাকিকুল ইসলাম খোকন | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 154 বার পঠিত
যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম বাংগালি এবং আয়েশা ইসলামের জ্যেষ্ঠ তনয়া ফারজানা ইসলাম এবং যুক্তরাস্ট্রের নিউইর্য়কে বসবাসরত বিশিষ্ট সমাজ সেবক এম এস ইসলাম ও ফাতেমা ইসলামের কনিষ্ঠ তনয় ফারহান ইসলামের বিবাহোত্তর সংবর্ধনা গত ৪ শুক্রবার অক্টোবর ২০২৪, ২৪১-০৩, জ্যামাইকা অ্যাভিনিউর মালিন ব্যানকুইট হলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ও কমিউনিটি নেতৃবৃন্দ, মূলধারার নেতৃবৃন্দসহ আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও brahmanbaria2usa.com এর প্রধান সম্পাদক, বাপসনিঊজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগনেতা ইসলাম উদ্দীন পংকি, আবদুস শহিদ নানু, আনকার মিয়া, গোলাম মুরতুজা, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বিশিষ্ট ব্যবসায়ী হাজী কফিল আহমেদ এবং নিঊজ পোর্টাল জার্নালিস্ট ও গ্রাফিক্স ডিজাইনার আয়েশা আক্তার রুবি প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফারজানা ও ফারহান এর বিয়ের প্রথম অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর ২০২৪, মিশিগানে অনুষ্ঠিত হয়েছিল।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah