সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   201 বার পঠিত

সরাইলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন রুমিন ফারহানা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সরাইল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা।

গত শুক্রবার গভীর রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল সদর, শাহবাজপুর, শাহজাদাপুর, নোয়াগাঁও ও কালিকচ্ছ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পূজামন্ডপে উপস্থিত হয়ে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

মণ্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহসভাপতি (১) মো. জহির উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইসমাঈল হোসেন উজ্জ্বল, মো. শফিকুল ইসলাম সেলু, সাবেক সম্পাদক ও সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি দেবদাস সিংহ রায়, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি দীলিপ বণিক, সাধারণ সম্পাদক অসীম ধর।

এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া