নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 207 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে শুভেচ্ছা মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। জামায়াতে ইসলামী বাংলাদেশ এর আমীর ড. শফিকুর রহমানের ব্রাহ্মণবাড়িয়া আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে আজ ১৪ অক্টোবর সোমবার বিকালে জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার উদ্যোগে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার সেক্রেটারী মো: এনাম খাঁ, সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা সহকারি সেক্রেটারী তারিকুল ইসলাম, সহকারি সেক্রেটারী এবাদুল হক, সরাইল সদর ইউপি সহসভাপতি বরকত উল্লাহ, উপজেলা ছাত্রশিবির সভাপতি রোমেল ও উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি রহমত আলীসহ উপজেলা জামায়াতে ইসলামী ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন।
Posted ৩:৪৪ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah