নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 86 বার পঠিত
আওয়ামী লীগ সরকারের সময় দেয়া সকল রিকসার লাইসেন্স বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা রিকসা শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৫৩০)। পাশাপাশি প্রকৃত রিকসা শ্রমিকদের মাঝে এই লাইসেন্স প্রদানের আহবান জানানো হয়।
আজ ৩ নভেম্বর রবিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে এ ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি রফিক ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপদেষ্টা অ্যাডভোকেট তারিকুর রউফ, সংগঠনের উপদেষ্টা সাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক শাহেদ মিয়া, সহ সম্পাদক রমজান মিয়া অর্থ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় সিন্ডিকেটের মাধ্যমে বিপুল সংখ্যক রিকসার লাইসেন্স দেয়া হয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করা হয়নি। সিন্ডিকেট করে পছন্দের ও দলীয় ব্যক্তিদের নামে-বেনামে লাইসেন্স দেয়া হয়েছে। যার ফলে প্রকৃত রিকসা শ্রমিকরা লাইসেন্স থেকে বঞ্চিত হয়েছে। সব লাইসেন্স বাতিল করে প্রকৃত রিকসা শ্রমিকদের মাঝে লাইসেন্স প্রদান করতে হবে। অন্যথায় পৌরসভা ঘেরাও সহ কর্মসূচি ঘোষণা করা হবে বলে আল্টিমেটাম দেয়া হয়েছে।
Posted ২:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৩ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah