মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিতদের শপথ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নবনির্বাচিতদের শপথ

ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ নভেম্বর মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মিলনায়তনে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ডিকে আইবির রিটার্নিং অফিসার অলিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুশান্ত সাহা। বিশেষ অতিথি ছিলেন ডিকে আইবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন খান। নব নির্বাচিত কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা জানানোর পর ডিকে আইবির রিটার্নিং অফিসার অলিউর রহমান খান কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য, ২৬৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে ২ নভেম্বর শনিবার পেশাজীবী এই সংগঠনটির ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। নব গঠিত কমিটির সভাপতি পদে ইসমাইল মুন্সি ও সাধারণ সম্পাদক পদে হাদিউল ইসলাম ভূঁইয়া নির্বাচিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া