নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 93 বার পঠিত
গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলাসহ নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার রেলগেইট এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আশুগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সকালে নাশকতা মামলার আসামী সাজ্জাদ হোসেন জয় (১৯)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুগঞ্জ উপজেলা শাখার সদস্য। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ বৃহস্পতিবার সকালে নাশকতার মামলার আসামী মোঃ কামরুল ইসলাম (৩৮)কে গ্রেফতার করে।
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah