নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 103 বার পঠিত
ট্রাকের ধাক্কায় নূরে আজম (৪২) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল ৮ নভেম্বর শুক্রবার কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুর বেসিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নূরে আজম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মৃত মো. মন্নান মিয়ার ছেলে। তিনি জীবিকা নির্বাহের জন্য কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় স্ত্রী ও সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুরে বেসিকের সামনে এক নারী অসতর্কভাবে সড়ক পার হচ্ছিলেন। এ সময় ওই নারীকে বাঁচাতে গিয়ে নূরে আজমের সিএনজি অটোরিকশাটি একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারগুব তৌহিদ জানান, সড়ক দুর্ঘটনায় একজন অটোরিকশাচালক নিহত হয়েছেন। মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে অটোরিকশাটি উদ্ধার করা হলেও ট্রাক চালক পালিয়ে যান।
Posted ৬:৫৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah