মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   101 বার পঠিত

মাল্টিপার্টি এডভোকেসি ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে আজ ১১ নভেম্বর সোমবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে ফুল, ফল, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়। মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম মূলত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত। সংস্থাটি রাজনৈতিক দ্বন্দ্ব নিরসন, অহিংস রাজনৈতিক চর্চা, নারী শিক্ষা, বাল্য বিবাহ রোধ ও জনদুর্ভোগ নিরসনে সমাজের ব্যাপক মানুষকে সম্পৃক্ত করে বাংলাদেশকে একটি শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র গঠনে দীর্ঘদিন যাবৎ কাজ করছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাল্টিপার্টি এডভোকেসি ফোরাম ব্রাহ্মণবাড়িয়া এর সাধারণ সম্পাদক এ বি এম মোমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর আবুজাফর মোহাম্মদ আরিফ হোসেন, তাঁতী দলের সাবেক সভাপতি প্রফেসর মোশারফ হোসেন, জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লাভলু, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সাঈদ হাসান সানি, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা নবীনদলের সভাপতি মো. শাহাদাত হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জেমি হৃদয়।

সামাজিক সংগঠন তরী বাংলাদেশ এর আহবায়ক শামীম আহমেদ, সদস্য খালেদা মুন্নী, সোহেল রানা ভূঁইয়া, মো. মনির হোসেন ও সালাউদ্দিন প্রমুখ।

Facebook Comments Box

Posted ৩:৩৪ অপরাহ্ণ | সোমবার, ১১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া