মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আল-আমীন শাহীন সভাপতি : মফিজুর রহমান লিমন সাধারণ সম্পাদক

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   158 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন-বিটিজেএ টিভি সাংবাদিকদের একমাত্র সংগঠন। আজ ১২ নভেম্বর (বিটিজেএ) এর প্রথম নির্বাচন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদে মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয় ৪ পদে। সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক ও তথ্য-প্রযুক্তি সম্পাদক। প্রতি পদে দুইজন করে প্রার্থী প্রতিযোগিতা করছেন। উল্লেখিত পদে যারা লড়ছেন: সভাপতি পদে মোহাম্মদ আরজু (বিটিভি) ও আল-আমীন শাহীন (বাংলা টিভি)। সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান লিমন (গ্লোবাল টিভি) ও জহির রায়হান (গাজী টিভি)। অর্থ সম্পাদক পদে আজিজুর রহমান পায়েল (আর টিভি) ও মাশুক হৃদয় (নিউজ২৪)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মনিরুজ্জামান পলাশ (এসএ টিভি) ও আজিজুল সঞ্জয় (এখন টেলিভিশন)। নির্বাচনে সভাপতি পদে আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান লিমন, অর্থ সম্পাদক পদে আজিজুর রহমান পায়েল ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মনিরুজ্জামান পলাশ বিজয়ী হয়েছেন মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যেম জানা গেলো।

প্রসঙ্গত: বাকি ৭ পদে একাধিক প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, সহ সভাপতি পদে দুইজন আশিকুল ইসলাম (বাংলাভিশন) ও জালাল উদ্দিন রুমী (একাত্তর টেলিভিশন)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শফিকুল ইসলাম (যমুনা টেলিভিশন)। দফতর ও প্রচার সম্পাদক মীর মো: শাহীন (একুশ টিভি)। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক হাবিবুর রহমান পারভেজ (এশিয়ান টিভি)। কার্যকরী সদস্য পদে দুইজন আশেক মান্নান হিমেল (মাছরাঙ্গা টেলিভিশন) ও মেহেদী নুর পরশ(দেশ টিভি)।

সূত্র জানায়, ২০১৮ সালের ৭ জুন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা সভাপতি মঞ্জুরুল আলম ও প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন জামী। ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট (বিটিজেএ) এর প্রথম নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন, প্রেসক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, নির্বাচন কমিশনার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা ও পীযূষ কান্তি আচার্য্য।

Facebook Comments Box

Posted ৩:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া