মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

-প্রেস বিজ্ঞপ্তি   |   শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   180 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে আজ ২২ নভেম্বর শুক্রবার বিকাল ৪টায় স্থানীয় পৌর মুক্ত মঞ্চে এক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাজ্জাদ জহির চন্দন বলেন, অনতিবিলম্বে আশুগঞ্জ সেচ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, যে কৃষক ১৮ কোটি মানুষকে খাওয়াইয়া পড়িয়ে বাঁচিয়ে রাখে সে কৃষক কিনতেও ঠকে বেচতেও ঠকে। অথচ যাদের কৃষি ও কৃষিকাজের সাথে কোন সম্পর্ক নাই যেমন, এসিআই, আশা, ব্র্যাক ব্যাংক তারা ফসলের সকল লাভ ভোগ করে। তিনি বলেন, অবশ্যই ফসলের লাভজনক দাম দিতে হবে ও কৃষি উপকরণের দাম কমাতে হবে। জেলা কৃষক সমিতির সভাপতি এম এ রকিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমরেড সাজিদুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড এডভোকেট সৈয়দ মোঃ জামাল, কৃষক সমিতির সাধারণ সম্পাদক কমরেড আছমা খানম, কৃষক নেতা আবদুল মালেক, দেবদাস সিংহ রায়, সাদির মিয়া, শাহানুর ইসলাম ভূইয়া ও মোঃ জাকির হোসেন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে বাজার দর মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে, বিএডিসিকে সক্রিয় করতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, কৃষককে সহজ শর্তে কৃষি ঋণ প্রদান ও ভূমি অফিসের দুর্নীতি বন্ধ ও পল্লীরেশন ও শস্য বিমা চালু করার দাবি জানান।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া