বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   82 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে কমিউনিটি সভা অনুষ্ঠিত

জেলা তথ্য অফিসের উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পৃথক দু’টি কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।

আজ ২৫ নভেম্বর সোমবার তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে ভিডিও কলে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপপরিচালক (মাঠ প্রচার) ফাহিমা জাহান ডেঙ্গু, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম, ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী- শিশুর সচেতনতা, জেণ্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্য বিবাহ, ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টিতে উন্মুক্ত আলোচনা করেন।

অনুষ্ঠান সমূহে দুবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সহকারী শিক্ষাক তাহমিনা আক্তার, সহকারী শিক্ষক ফারহানা ইসলাম এবং উজানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম, সহকারি শিক্ষক আমাতুল্লাহ বেগম, সহকারি শিক্ষক সৈয়দা হাবিবা বেগম, সহকারি শিক্ষক ঝরণা খানম, সহকারি শিক্ষক সৈয়দা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক তাছলিমা আখতার ও সহকারি শিক্ষক আলী মিয়া সহ প্রায় ছয় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া