নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 139 বার পঠিত
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি অফিসের প্রদর্শনীতে ব্রি-১০৩ ধানের বাম্পার ফলনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
২৫ নভেম্বর সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার গুরুহিত এলাকায় পার্টনার প্রকল্পের আওতায় এই প্রদর্শনীতে নতুন জাতের এই ধানকাটা উপলক্ষে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
নতুন জাতের এই ব্রি-১০৩ ধান চলতি আমন মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ব্লকে প্রায় ২০একর জমিতে প্রদর্শনী হিসেবে চাষ করে উপজেলা কৃষি অফিস। পৌর এলাকার গুরুহিত গ্রামের কৃষাণী জাহেদা বেগমের এক একর জমিতে এই ধান কাটার মাধ্যমে উদ্বোধন করা হয় এই প্রদর্শনী। এই ধান বিঘা প্রতি ১৯ মন ও হেক্টর প্রতি ৭৫.৫৪ টন ফলন হয়েছে। নতুন জাতের বাম্পার ফলনে খুশি কৃষক।
কুমিল্লা আঞ্চলিক কার্যালয় চিফ সাইন্টিফিক অফিসার মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক সুশাস্ত সাহা।
বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও এসএসও ব্রি, কুমিল্লা মোঃ মামুনুর রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রি-কুমিল্লা অঞ্চলের এসএসও একেএম সালাহউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি উপসহকারী কর্মকর্তা ও কৃষক-কৃষানী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah