বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কৌঁসুলি (জিপি) হলেন মোঃ সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   100 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি কৌঁসুলি (জিপি) হলেন মোঃ সিরাজুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা), বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণ, ঢাকা এর স্মারক নং- সলিসিটর/ জিপি-পিপি (ব্রাহ্মণবাড়িয়া)-১৯/২০২৪ (অংশ-১)-২১০, তারিখ-১৮/১১/২০২৪খ্রি. মূলে উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মোঃ মাহরূফ হোসাইন স্বাক্ষরিত এক পত্রে এই আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। এতে সরকারি কৌঁসুলি (জিপি) (জেলা জজ আদালত) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীন আইনজীবী মোঃ সিরাজুল ইসলাম (আবিদ)। তিনি গত ২৭ নভেম্বর, বুধবার সাবেক জিপি অ্যাড. মোঃ ওয়াসেক আলী এর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৈয়দ ফারুক, মোঃ জাকির হোসেন (৪), মোঃ ইউনুস সরকার, সহকারী সরকারি কৌঁসুলি আবুল কালাম, মোহাম্মদুল্লাহ্ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অ্যাড. তাছলিমুল হক, অ্যাড. রেজাউল ইসলামসহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য আইনজীবীগণ। তিনি এই দায়িত্ব পালনে সকল আইনজীবীসহ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া