বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   137 বার পঠিত

কসবায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে রবিবার সকাল ১১টায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিনিধি, এসিল্যান্ড, এবং আইসিটি অধিদপ্তরের কর্মকর্তা।

দূর প্রবাসে ইউকে সার্চ অরগানাইজেশান জ দি ফুড প্যালেস রেস্টুরেন্টের প্রতিস্ঠাতা ও চেয়ারম্যান রাকিবুল ইসলাম রুমন সাহেব উক্ত অনুস্ঠানে স্কাইপে মিটিংয়ে সবার খোজ নিলেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

দি কসবা স্কলার ইন্সটিটিউট এর প্রতিস্ঠাতা ও শিক্ষক মো: সালাউদ্দীন সাহেবে অক্লান্ত পরিশ্রমপর ফলের ওনার প্রতিষ্ঠান হাজারো বেকার ছাত্র আলোকিত ও দক্ষতা অর্জন করেছে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কসবা প্রেসক্লাবের সভাপতি, সহ-সভাপতি এবং স্থানীয় একটি বেসরকারি এনজিও (ওডিটি) সভাপতি উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মকে প্রযুক্তি শিক্ষায় দক্ষ করে তোলার গুরুত্ব তুলে ধরেন।

এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আগামী দুই মাসের জন্য বিনামূল্যে কোর্স করার সুযোগ পাবেন। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ভবিষ্যতে আরও এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করবে।

অনুষ্ঠানটি প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং এলাকার তরুণদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

Posted ৬:১৬ অপরাহ্ণ | রবিবার, ০১ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া