বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   98 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয় ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহায়তায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

আজ সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ প্রাঙ্গনে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম। পরে কুমিল্লা-সিলেট মহাসড়কে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল মতিন, সিভিল র্সাজন কার্যালয়ের ডাঃ মাহমুদুল হাসান। মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. তারিকুর রহমান। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি মোঃ আব্দুল মান্নান সরকারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোস্তফা কামাল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, প্রধান শিক্ষক মোঃ সাহিদুল ইসলাম, টিআইবির জেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, এডাবের সভাপতি এস.এম.শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়েজিদুর রহমান সিয়াম প্রমুখ।

সভায় বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাসহ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইসতিয়াক ভুইয়া ও দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান খানসহ জেলা পর্য়ায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্নশ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫৮ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া