বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহান বিজয় দিবস উদযাপন: শহীদদের শ্রদ্ধাঞ্জলি ও গণঅভ্যুত্থানের চেতনায় শপথ

মোঃ বিল্লাল সরকার   |   মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   152 বার পঠিত

মহান বিজয় দিবস উদযাপন: শহীদদের শ্রদ্ধাঞ্জলি ও গণঅভ্যুত্থানের চেতনায় শপথ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদ, কসবা উপজেলা শাখার উদ্যোগে ২০২৪ সালের মহান বিজয় দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত মিছিল কসবা চত্বর থেকে শুরু হয়ে কসবা উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শ্লোগানে মুখরিত মিছিলটি প্রানবন্ত আবহ তৈরি করে।

শহীদ মিনারের মাঠপ্রাঙণে পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে আয়োজনটি শুরু হয়। বক্তারা মুক্তিযুদ্ধের বিজয়ের তাৎপর্য তুলে ধরে বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা আমাদের গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জোগায়। ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের কসবা উপজেলার আহ্বায়ক এইবিএম হিজবুল্লাহ আল হেলালী, সদস্য সচিব মো. দেলোয়ার সরকার, ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. বিল্লাল সরকার, যুগ্ম আহ্বায়ক মো. নিজাম চৌধুরী, সদস্য সচিব সামিউল বাপ্পি এবং অন্যান্য নেতৃবৃন্দ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের সময় ছাত্রসমাজ, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। বক্তারা বিজয়ের গৌরবগাথা স্মরণ করিয়ে দিয়ে গণঅভ্যুত্থানের চেতনায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। সবাই বিজয়ের আনন্দ ভাগাভাগি করে ভবিষ্যতের জন্য নতুন উদ্যমে কাজ করার শপথ নেন।

গণ অধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের এই আয়োজন কসবা উপজেলায় বিজয় দিবস উদযাপনের একটি স্মরণীয় উদাহরণ হয়ে থাকবে।

Facebook Comments Box

Posted ৫:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া