নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 95 বার পঠিত
আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার ২টায় কসবা উপজেলার শাহাপুর সাবের ভূইয়া বাড়ী সংলগ্ন আজাদ ভূইয়ার সামনে থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় জয়নগর গ্রামের মোঃ বারেক মিয়ার ছেলে মোঃ আরমান (১৫)কে গ্রেফতার করেন কসবা থানা পুলিশ। জানা যায়, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত ফোর্সসহ ৩ কেজি গাঁজাসহ মোঃ বারেক মিয়ার ছেলে মোঃ আরমান (১৫)কে গ্রেফতার করা হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন আছে।
Posted ৫:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah