বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   118 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উদযাপন

অমর কথাশিল্পী তিতাসপাড়ের শ্রেষ্ঠতম সন্তান অদ্বৈত মল্লবর্মণের জন্মদিন উদযাপন উপলক্ষে তাঁর জন্মভিটায় নানা কর্মসূচি পালন করেছে তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদ।

১ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাটে প্রধান সড়ক থেকে অদ্বৈত জন্মভিটায় সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা ও শিশুদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় তিতাস সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি এস সি তাপসী রায়ের সভাপতিত্বে শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক ফারদিয়া আশরাফি নাওমী, কার্যকরী সদস্য আনিসুর রহমান, সাইফুল ইসলাম, মোজাম্মেল হোসেন ও প্রিয়ন্তি।

অদ্বৈত মল্লবর্মণ ১৯১৪ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার গোকর্ণ গ্রামের ধীবর পরিবারে জন্মগ্রহণ করেন। মাত্র ৩৭ বছরের জীবনে অদ্বৈত মল্লবর্মণ সামান্য কটি উপন্যাস, গোটা চারেক গল্প এবং গোটা কয়েক প্রবন্ধ রচনা করলেও তার রচনার প্রসাদ গুণের কারণে তিনি বিদগ্ধ পাঠকের দৃষ্টি আকর্ষণে সক্ষম হন।

Facebook Comments Box

Posted ৬:০৩ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া