শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাল ভোট দেওয়ার অভিযোগে ৩ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৫ জুন ২০২৪   |   প্রিন্ট   |   386 বার পঠিত

জাল ভোট দেওয়ার অভিযোগে ৩ জনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ ৫ জুন বুধবার ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজে ভ্রাম্যমাণ আদালত ওই তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি নিশ্চিত করে জানান, পাইকপাড়ার আব্দুস সামাদ মেরাজ ও স্বপন মিয়া, মধ্যমেড্ডার কামাল মিয়াকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে জাল ভোট দেওয়ার চেষ্টা করছিল।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে চেয়ারম্যান প্রার্থী মোশাহেদ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নাসিরনগরের ইউএনও জানান, ওই প্রার্থী মহেশপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটার আনার জন্য যানবাহনের ব্যবস্থা করেছিলেন। একই কেন্দ্রে ওই প্রার্থীর পোলিং এজেন্ট আনোয়ার হোসেনকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়। তিনি বিধি না মেনে মোবাইল ফোন সঙ্গে রাখেন।

অপরদিকে বিজয়নগরের কালীসীমা কেন্দ্রে ভোট দিয়ে ব্যালটের ছবি তোলার অভিযোগে তোফাজ্জল হোসেন নামে একজনকে তিনদিনের কারাদণ্ড দেওয়া হয়। আশুগঞ্জের অ্যাসিল্যান্ড এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ২:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৫ জুন ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া