বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১২ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   102 বার পঠিত

কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন

সীমান্তে নিরাপত্তা জোরদারের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে। এটির নাম ‘খাদলা বিওপি।’

আজ ১২ মার্চ বুধবার বিকাল সাড়ে ৪টায় বর্ডার গার্ড বাংলাদেশ ৬০ বিজিবি সুলতানপুরের অধীনে খাদলা বিওপি উদ্বোধন করেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।

এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক মতিউর রহমান উপস্থিত ছিলেন। পরে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন।

কসবা সীমান্তপথে এপার-ওপারে অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে ও নিরাপত্তা জোরদার করার জন্যই এই বিওপি স্থাপন করা হয়েছে।

খাদলা বিওপি উদ্বোধনের মধ্যদিয়ে কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) খাদলা বিওপির জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় থাকবে বলে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন।

Facebook Comments Box

Posted ৫:৪০ অপরাহ্ণ | বুধবার, ১২ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া