সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে গাজীপুরে বিজিবির ১৪ প্লাটুন মোতায়েন

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   382 বার পঠিত

অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে গাজীপুরে বিজিবির ১৪ প্লাটুন মোতায়েন

গাজীপুর জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৬৩ ব্যাটালিয়নের ১৪ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ থেকে গাজীপুর ব্যাটালিয়ন (৬৩ বিজিবি)-এর কমান্ডিং অফিসারের নেতৃত্বে এসব প্লাটুন জেলার পাঁচটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে নিরাপত্তা দায়িত্ব পালন করছে। বিজিবি সূত্র জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনসহ জেলার পাঁচটি উপজেলায় বেইজ ক্যাম্প থেকে তারা কার্যক্রম পরিচালনা করবে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা নির্বাচনী এলাকায় টহল জোরদার, জরুরি নিরাপত্তা সাড়া প্রদান, ঝুঁকিপূর্ণ স্থান নজরদারি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করবে।

গাজীপুর ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, নির্বাচনকে কেন্দ্র করে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী আচরণবিধি কার্যকর করা, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করা হবে।

এদিকে নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

স্থানীয় সাধারণ ভোটাররা বিজিবি মোতায়েনকে স্বাগত জানিয়ে বলেন, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা থাকে। বিজিবি মোতায়েন হওয়ায় তারা নিরাপদ অনুভব করছেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা করছেন।

গাজীপুরের ভোটার ও ব্যবসায়ী হাজী সাত্তারসহ স্থানীয়রা জানান, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এবার নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে তারা আশাবাদী। এ সময় ৬৩ ব্যাটালিয়ন বিজিবির সদস্যদের বাসযোগে দায়িত্বরত এলাকায় যেতে দেখা যায়।

Facebook Comments Box

Posted ১০:১৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া