বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৬ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   149 বার পঠিত

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে স্বামী-স্ত্রী আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত প্রবেশের চেষ্টাকালে দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

২৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় বিজয়নগর উপজেলার বিষ্ণপুর সীমান্তের কাউহাটি এলাকা থেকে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদেরকে আটক করেন।

আটককৃতরা হলেন- গৌতম চন্দ্র দাস (৫৫) ও তার স্ত্রী কবিতা রাণী দাস (৪৫)।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সস্ত্রীক ভারত গমনের চেষ্টা করছিলেন গৌতম। পরে বিজিবির টহলরত সদস্যরা তাদেরকে আটক করেন। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ভারতের আগরতলায় বসবাসরত গৌতম চন্দ্র দাসের শাশুড়ি মৃত্যুবরণ করায় তার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য অবৈধভাবে ভারত গমনের চেষ্টা করেছিলেন। তাদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৬:৫৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া