সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশ হবে ইসলামের : মামুনুল হক

ফরিদ আহমেদ, নবীনগর প্রতিনিধি :   |   বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   172 বার পঠিত

আগামীর বাংলাদেশ হবে ইসলামের : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার উদ্যোগে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস মামুনুল হক বলেন, রক্ত পানি করে দেশের রেমিট্যান্স যুদ্ধারা টাকা পাঠান আর বাংলাদেশ ব্যাংক ডিজিটাল কায়দায় দুর্নীতি করে বিদেশ টাকা পাঁচার করছে। ৫৫ বছর ধরে যে সরকারই ক্ষমতায় এসেছে তারা জনগণের ভাগ্য পরিবর্তন না করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। উন্নয়নের নামে তারা বাংলাদেশের জনগণকে বোকা বানিয়ে দুর্নীতি করেছে। আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ।

তিনি আরো বলেন, ৭১-২৪ যারা দেশ শাসন করেছে তারা শুধু বিদেশিদের অধিপত্যে বিস্তারে কাজ করেছে। বাংলাদেশের জনগণকে বিলিয়ে দিয়েছে। ভারতের সংবিধানের মূলনীতি বাস্তবায়নের ব্যস্থ ছিল তারা বাংলাদেশকে কোন একটি দেশের অঙ্গরাজ্য বানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্বে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিন আসাম, খেলাফত মজলিসের নির্বাহী সদস্য খন্দকার মইনুল ইসলাম, ঢাকা মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হোসেন, খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী, খেলাফত মজলিসের উপদেষ্টা আব্দুল কাইয়ুম ফারুকী, জামায়াতে ইসলামীর পৌর সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাশার, মুফতি বেলায়েত উল্লাহ কাসেমী, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মকবুল হোসেন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আনোয়ার উল ইসলাম নুরী, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা মতিউর রহমান,  মাওলানা মুফতি আলাউদ্দিন,  মাওলানা আব্দুল বাছির প্রমুখ।

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া