সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম

আমরা সবাই মিলে চেষ্টা করবো কাজে যাতে বিন্দুমাত্র হেম্পার না হয়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   128 বার পঠিত

আমরা সবাই মিলে চেষ্টা করবো কাজে যাতে বিন্দুমাত্র হেম্পার না হয়

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ১৪ অক্টোবর সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া ফোরলেন সড়কের বর্তমান অবস্থা, শহরে অটোরিকসা ও ইজিবাইকের লাইসেন্স, মাদক ও বাজার মনিটরিংয়ের বিষয়ে আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম।

সভায় ফোরলেন সড়কের বেহাল অবস্থার কারনে শহরের পুনিয়াউট থেকে পৈরতলা পর্যন্ত অংশে যানবাহন ধীরগতিতে চলার সুযোগে ছিনতাইয়ের ঘটনা ঘটছে বলে জানানোর পর জেলা প্রশাসক জানান, ভারতীয় ঠিকাধারী প্রতিষ্ঠানের ৩ প্রকৌশলী প্রথম পর্যায়ে আগামী ২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া আসছেন। তারা পরিবেশ-পরিস্থিতি দেখার পরই কাজ শুরু হতে পারে। আশা করা যাচ্ছে এ মাসের শেষে কাজ শুরু হতে পারে। ১৭ অক্টোবর ওই ৩ প্রকৌশলী ঢাকায় পৌছবেন। ভারতীয় দূতাবাসের প্রথম সচিব মিস সালোনী ৩ প্রকৌশলীর আসার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানান জেলা প্রশাসক। ঠিকাধারী প্রতিষ্ঠানের লোকজনকে সর্বোচ্চ লেবেলের নিরাপত্তা দেয়ার জন্যে ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনকে বলা হয়েছে বলেও জানান তিনি। জেলা প্রশাসক বলেন, আমরা সবাই মিলে চেষ্টা করবো কাজে যাতে বিন্দুমাত্র হেম্পার না হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহমুদা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো: রুহুল আমিন, এনএসআই’র উপ-পরিচালক নূরে আলম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: বিল্লাল হোসেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান, সমাজসেবার উপ-পরিচালক আবদুল কাইয়ুম, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার মুক্তার, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উর্ধ্বতন সহ-সভাপতি কাজী জাহাঙ্গীর প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জেসমিন সুলতানা।

সভায় বাজার মনিটরিং,মাদক ব্যবসা ও চোরাচালান এবং শহরের চলাচলকারী অটোরিকসা ও ইজিবাইকের বিষয়ে আলোচনা হয়।

Facebook Comments Box

Posted ৩:৫১ অপরাহ্ণ | সোমবার, ১৪ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া