আরিফুর রহমান | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 201 বার পঠিত
আমরা একটা সুন্দর ব্রাহ্মণবাড়িয়া চাই। যেখানে আমরা সবাই মিলে বসবাস করতে পারি। ব্রাহ্মণবাড়িয়াতে একটা সময় অ্যাডঃ হারুন আল রশিদ, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির পাঁচবারের সাবেক সংসদ সদস্য, এবং অ্যাডঃ লুৎফুল হাই সাচ্চু, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, যে রাজনৈতিক সম্প্রীতি বজায় রেখেছিলেন, সেই সময়টা আমরা ফিরিয়ে আনতে চাই। যাতে এক পক্ষ আরেক পক্ষকে হয়রানি না করে।
এই কথা গুলো গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এ কথা বলেছেন।
গত ৫ আগস্টের পর পরিবর্তিত বাংলাদেশে এই জেলার মানুষ শান্তিটাই প্রত্যাশা করে। পাশাপাশি রাজনীতির মাঝেও একটা সহাবস্থান, হিংসা বিদ্বেষহীন পরিবেশ প্রত্যাশা করে সবাই।
আপনি রাজনীতি করুন আর না করুন, ভালো কথা, কল্যাণের কথা মানুষের কাছে যেমন গ্রহণীয় তেমনি ওই ব্যক্তিটিও মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হোন, এটাই স্বাভাবিক ব্যাপার। সবকিছুর পরে আমরা শান্তিপ্রিয় ব্রাহ্মণবাড়িয়াবাসী শান্তি চাই।
তিনি সম্প্রতি সময়ে হওয়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রসঙ্গে বলেন, ভবিষ্যতে সাংবাদিক, রাজনীতিবিদ, বিভিন্ন স্টেক হোল্ডারসহ র্সবদলীয় একটি সভা আহবান করা যেতে পারে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই ধরণের গোলটেবিল বৈঠক করতে পারেন, যেখানে মুক্ত আলোচনা হবে। সাংবাদিকতা করে আওয়ামী লীগের পদে নেই কিন্তু তাদের হয়রানি করা হচ্ছে বা অনেক নিরীহ ব্যবসায়ী আছে তাদের হয়রানি করা হচ্ছে, প্রশাসনকেও ডাকেন। স্টেক হোল্ডার, রাজনৈতিক দলে সবাইকে ডাকা হোক, আমরাও থাকব। একটা আলোচনা করা হোক।
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, সাংবাদিক হিসেবে কারো বিরুদ্ধে মামলা হোক আমরা তা চাই না। তিনি গত শুক্রবার রাত সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যে কালচারের জন্য ৫ আগষ্টে পরিবর্তন হয়েছে, যে প্র্যাকটিসের জন্য একটা পরিবর্তন হয়েছে, এই দলবাজি বা এই সমস্ত মামলাবাজির জন্য, সেই জিনিসটাই যদি আবার পুনরাবৃত্তি হয় তাহলে পার্থক্যটা কোথায় তাই না। আমরাও চাই ভবিষ্যতে এসবের যেন আর পুনরাবৃত্তি না হয়।
Posted ৪:৪৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah