নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 160 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে যাত্রীবাহী বাস থেকে ৬ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ ১৫ সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়ককের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক নারী মাদক ব্যবসায়ীরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার জগনাথপুর গ্রামের মৃত মিজানুর রহমানের স্ত্রী কুলসুম বেগম (৩৪) ও একই গ্রামের সুরুজ মিয়ার মেয়ে ময়না বেগম(২৬)।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির সাংবাদিকদের জানান, বাসে তল্লাশী চালিয়ে ৬ কেজি গাজাসহ দুই নারীকে আটক করা হয়। তারা পেশাদার মাদক কারবারি বলে জানা যায়। আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Posted ৩:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah