অনলাইন ডেস্ক | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 153 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে ১হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেটসহ মোছাঃ রাবেয়া বেগম (২৭) নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ৮ নভেম্বর শুক্রবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাবেয়া আখাউড়া উপজেলার ধর্মনগর গ্রামের মোঃ সুমন মিয়ার স্ত্রী।
শুক্রবার সন্ধ্যায় পুলিশ মিডিয়া উইংস, ব্রাহ্মণবাড়িয়া থেকে গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে ১হাজার ৬শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
Posted ২:১৪ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah