অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত
ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সাময়িকভাবে দেশের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে কুয়েত। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার (১১ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম Al Jazeera-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বনির্ধারিত চুক্তি ও নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সব ফ্লাইট বিকল্প বিমানবন্দরে সরিয়ে নেওয়া হবে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
এর আগে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইরান। দেশটির Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) জানিয়েছে, ‘অবৈধভাবে’ প্রণালি অতিক্রমের চেষ্টা করা দুটি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।
এ ছাড়া বাহরাইনের Sheikh Isa Air Base এবং কুয়েতের Ali Al Salem Air Base ও Ahmad Al Jaber Air Base-এ ড্রোন হামলা চালানোর দাবিও করেছে আইআরজিসি।
তবে এসব হামলার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
Posted ৪:০৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah