ফখরুল হাসান, চট্টগ্রাম থেকে : | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 235 বার পঠিত
চট্টগ্রামের চন্দনাইশে ঈগল বাস এবং দুইটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন।
দুর্ঘটনা আজ ১৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মামা ভাগিনা মাজারের সামনে পাঠানীপুল এলাকায় ঘটে।
নিহতরা হলেন: ফাতেমা বেগম (৭৫), মোঃ সেলিম উদ্দিনের স্ত্রী শামিমা আক্তার (৪৫), মোঃ শরিফ (২৬)।
আহতরা হলেন: জুকুম বাহার (৫০), জাকের হোসেন (৬৫), মাহাবুব (৪০), মারুফ (২৪), পলাশ (২৪), বেবি মোক্তার এবং মোঃ রহিম।
স্থানীয় সূত্রে জানা যায়, নাম্বারবিহীন দুইটি সিএনজি যাত্রী পরিবহন করছিল। পাঠানীপুল এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী ঈগল ওয়ান বাসটি বেপরোয়া গতিতে এসে সিএনজিগুলোর সাথে সংঘর্ষ ঘটায়। এতে সিএনজি চালক ও যাত্রীসহ ১০ জন গুরুতর আহত হন। আহতদের বিজিসি ট্রাস্ট হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানিয়েছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ঈগল মিনিবাস জব্দ করা হয়েছে। এছাড়া বেপরোয়া বাসচালনার দায়ে আরও ৩টি গাড়ি জব্দ এবং ৩টি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah