সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনের আগেই ধ্বসে গেল সড়ক, নির্মাণে অনিয়মের অভিযোগ

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   89 বার পঠিত

উদ্বোধনের আগেই ধ্বসে গেল সড়ক, নির্মাণে অনিয়মের অভিযোগ

গাজীপুর সিটি করপোরেশন–এর কাশিমপুর থানাধীন ধনঞ্জয়খালী এলাকায় নির্মাণের কয়েকদিনের মধ্যেই একটি সড়ক ভেঙে কয়েক ফুট নিচে ধ্বসে গেছে। উদ্বোধনের আগেই সড়কের এমন বেহাল অবস্থায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণেই সড়কটির এই পরিণতি হয়েছে। দ্রুত দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক এ কে এম হারুনুর রশীদ বলেন, “আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সরেজমিনে দেখে বিস্তারিত বলা যাবে।”

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সড়কটির কাজ বাস্তবায়নের জন্য ইউসিসিএল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। মহানগরীর কাশিমপুর এলাকায় তুরাগ নদের পশ্চিম তীরে বিটুমিনাস কার্পেটিংয়ের লক্ষ্যে দুটি প্যাকেজের আওতায় উন্নয়নকাজ নেওয়া হয়।
প্যাকেজ–১২ এর অধীনে ১,১৫০ মিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ৮০ লাখ টাকা; কিন্তু ১১ কোটি ৬৪ লাখ ৪১ হাজার ৫৭১ টাকায় কার্যাদেশ দেওয়া হয়।
প্যাকেজ–৫ এর অধীনে ১২,০৪৬ মিটার সড়ক নির্মাণে প্রাক্কলিত ব্যয় ছিল ১৩ কোটি ১৯ লাখ ২১ হাজার টাকা; সেখানে ১৪ কোটি ২৮ লাখ ১১ হাজার ৪৫৯ টাকায় কার্যাদেশ দেওয়া হয়।
দুটি প্যাকেজে ২৫০ মিটার ডব্লিউবিএম, ৬০ মিলিমিটার কার্পেটিং, ১.৮ মিটার ফুটপাত এবং রেলিং–গার্ডওয়াল নির্মাণের কথা ছিল।

স্থানীয়দের দাবি, নির্বাচনের কয়েকদিন আগেই সড়কের ঢালাই করা হয় এবং ঢালাই শেষ হওয়ার তিন দিনের মাথায় সড়কটি ভেঙে বিভিন্ন স্থানে কয়েক ফুট দেবে যায়। একই সঙ্গে সড়কের বিভিন্ন অংশে ফাটল দেখা দেয়।

সরেজমিনে দেখা গেছে, কাশিমপুর ৬ নম্বর ওয়ার্ডের ধনঞ্জয়খালী এলাকায় কয়েক কিলোমিটার সড়কের কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে ওই এলাকার একটি অংশে প্রথমে ফাটল ধরে পরে সড়কটি দেবে যায়, ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের আরও কয়েকটি অংশে ফাটল রয়েছে।

স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেন, “নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, প্রয়োজনীয় পরিমাণ ঢালাইও দেওয়া হয়নি। আমরা জড়িতদের বিচারের দাবি করছি।”

এদিকে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান বলেন, “নদীর পাড়ে সড়কটি হওয়ায় এটি প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। পরিকল্পনার ত্রুটিও থাকতে পারে। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত বলা হবে।”

Facebook Comments Box

Posted ৪:২১ অপরাহ্ণ | রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া