সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তিতে ইসির জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   111 বার পঠিত

এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তিতে ইসির জরুরি নির্দেশনা

সংগৃহীত ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের জরুরি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে এনআইডি সংশোধন ও জন্মতারিখ সংক্রান্ত বিপুলসংখ্যক আবেদন জমা পড়ে। এসব জমে থাকা আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে ইসি।

আদেশে বলা হয়েছে, নাগরিক সেবা সচল রাখা এবং অনিষ্পন্ন আবেদন দ্রুত নিষ্পত্তির স্বার্থে সংশ্লিষ্ট আবেদনগুলো ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করা হয়েছে। ফলে এসব আবেদন এখন থেকে এনআইডি মহাপরিচালকের অধীনেই নিষ্পত্তি হবে।

মাঠ কর্মকর্তাদের জন্য নির্দেশনা

১. জন্মতারিখ সংশোধন সংক্রান্ত যেসব আবেদন আগে ‘ক-১’ থেকে ‘গ’ ক্যাটাগরিতে ছিল, সেগুলোর তালিকা তৈরি করে আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠাতে হবে।
২. প্রাপ্ত তালিকা অনুযায়ী অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২৮ ফেব্রুয়ারির মধ্যে এসব আবেদনের ক্যাটাগরি পরিবর্তন করে ‘ঘ’ ক্যাটাগরিতে উন্নীত করবেন।
৩. ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে সংশোধন কার্যক্রম সীমিত থাকায় বর্তমানে জমে থাকা অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে।

ইসি জানিয়েছে, নতুন এ সিদ্ধান্তের ফলে জমে থাকা এনআইডি আবেদন নিষ্পত্তির গতি বাড়বে এবং নাগরিক ভোগান্তি কমবে।

Facebook Comments Box

Posted ৫:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া