শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   246 বার পঠিত

কসবায় ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মায়ের

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল ১৫ জুলাই সোমবার সন্ধ্যার দিকে পৌর শহরের খারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, খারপাড়া এলাকার সুমন মিয়ার স্ত্রী কুলসুম বেগম (৪১) ও তার ছেলে আরিফ মিয়া (২০)। আহত হয়েছেন মেয়ে সানজিদা আক্তার (১৫)। পরিবারের সদস্যরা জানান, বাড়িতে নতুন ঘর বানিয়েছেন সুমন মিয়া। নতুন ঘরে বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়েছে। সুমনের ছেলে আরিফ ইলেক্ট্রিশিয়ান হওয়ায় ঘরে বিদ্যুতের কাজ নিজেই করছিলেন। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ সময় মা কুলসুম বেগম তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। দেখতে পেয়ে আরিফের বোন সানজিদা তাদেরকে উদ্ধার করতে যায়। এ সময় সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এসে তিনজনকেই উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। আহত সানজিদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি খুবই হৃদয় বিদারক। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Posted ৫:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া