নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১০ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 217 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল ৯ আগস্ট শুক্রবার বিকেলে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)।
দুই শিশু সম্পর্কে খালাতো ভাই। বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে নানা জিতু মিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলো দুই শিশুর মা বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিলো মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। কোথাও খুঁজে না পেয়ে সন্দেহবশত বাড়ির পাশ্ববর্তী পুকুরে খুঁজতে নামে বাড়ির লোকজন। এক পর্যায়ে পানির নিচ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নানা বাড়িতে বেড়াতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১:৩৯ অপরাহ্ণ | শনিবার, ১০ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah