নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 106 বার পঠিত
নাশকতা, হামলা ভাঙচুরের অভিযোগে সাবেক আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকসহ ১২৭ জনের নাম উল্লেখ করে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় মামলা হয়েছে।
কসবা উপজেলার কুটি এলাকার সিরাজুল হক ইনু নামে এক যুবক ১৭ নভেম্বর রোববার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরো এক-দেড়শ লোককে আসামি করা হয়েছে।
মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শাহ আলম, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন, সাবেক উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, সাবেক পৌর মেয়র এম.জি হাক্কানী, আওয়ামী লীগ নেতা রুস্তম খাঁ, কাজী আজহারুল ইসলাম, এম.এ আজিজ, শফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ প্রমুখ।
ছাত্রদল নেতা সিরাজুল তার অভিযোগে উল্লেখ করেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সকালে কুটি চৌমুহনী চৌরাস্তা মোড়ে অভিযুক্তরা হামলা চালায় ও নাশকতার সৃষ্টি করে।
Posted ৫:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah