মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় স্ত্রী-শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত চট্টগ্রাম থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   87 বার পঠিত

কসবায় স্ত্রী-শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত চট্টগ্রাম থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় স্ত্রী ও শ্যালিকা খুনের ঘটনায় অভিযুক্ত স্বামী সামিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম জেলার বাকুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সামিউল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার জামতলী এলাকার ফারুক হোসেনের ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘাতক সামিউলকে চট্রগ্রামের বাকুলিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়ায় আনা হচ্ছে। উল্লেখ: গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় ধজনগর গ্রামে স্বামী সামিউল ইসলামের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাতেই নিহতের ভাই মোবারক হোসেন কসবা থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া