অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 118 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ৭ নভেম্বর বৃহষ্পতিবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. গোলাম সারওয়ার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে কসবা পৌর শহরের পুরাতন বাজারে অভিযান চালানো হয়। এসময় বাণিজ্যিক ভিত্তিতে পলিথিন বিক্রি ও ব্যবহার করায় তিন ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই ব্যবসায়ীদের কাছ থেকে ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম সারওয়ার বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।
Posted ২:৪২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah